ছেলেধরা’র জন্য কলকাতায় আসবেন জয়া আহসান - The News Lion

ছেলেধরা’র জন্য কলকাতায় আসবেন জয়া আহসান




বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নতুন সিনেমা ‘ছেলেধরা’ শুটিংয়ের জন্য অক্টোবরেই কলকাতায় আসবেন। নির্মাতা শিলাদিত্য মৌলিক ‘সোয়েটার’ সিনেমা নির্মাণ করে ব্যাপক প্রশংসা পেয়েছেন। তারই পরবর্তী ছবি হচ্ছে ‘ছেলেধরা’। ছবির মূল চরিত্রে থাকবেন জয়া। 


জানা গেছে, অক্টোবরের মাঝামাঝিতে এ সিনেমার কাজ শুরু হবে। জয়া ছাড়াও এ সিনেমায় আরও থাকছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ‌্যায় এবং ইশান মজুমদার। জয়া আহসান বলেন, এই সিনেমার গল্পটা একটু ভিন্ন। নিজের সন্তান অপহৃত হওয়ায় অপহরণকারীর কেমন লাগে তা ছবিতে দেখানো হয়েছে। 


ছেলেধরা ছবিটি অভিভাবক ও সন্তানদের নিয়ে। এটা অপহরণের গল্প। শুধু অপরাধের গল্প নয়, এর সঙ্গে জড়িত মানুষগুলোর দুর্বলতার গল্পও দেখানো হবে ছবিতে। তিনি বলেন, কলকাতাকে আমি সত্যিই মিস করছি। আশা করছি, অক্টোবরের শুরু থেকেই সেখানে কাজ শুরু করতে পারব। 


‘ছেলেধরা’ সিনেমা ছাড়াও ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবির জন্য সিডিউল দিয়েছি। এতে আমার বিপরীতে আছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। সিনেমার বাইরে আরও দু’টি সিনেমার কাজও শেষ করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। বিমান চালু না হলে সড়কপথেই কলকাতা পোঁছাবেন বলে জানিয়েছেন জয়া আহসান।


 করোনা ভাইরাসে নানা ঘটনা নিয়ে নির্মিতব্য ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবি ‘অসতো মা সদগময়’-তেও সময় দেবেন জয়া। জয়া আহসান, প্রসেনজিৎ ছাড়াও এতে অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.